অর্থনীতি নিয়ে উদ্বেগের কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে উদ্বেগের কিছু নেই। বিশ্বমন্দার কারণে উচ্চ প্রবৃদ্ধির দেশগুলোতে যে প্রতিকূলতার সৃষ্টি হয়েছে, তাতে এ দেশের আমদানিনির্ভর ছোট অর্থনীতিতেও চাপ পড়া স্বাভাবিক। এ পরিস্থিতিতে সরকারকে আর্থিক ব্যবস্থাপনায় দৃঢ় পদক্ষেপ নিতে হবে।চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতির (সিসিসিআই) সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এসব কথা বলেছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংকট কমে যাওয়ায় সেখানে পুনরায় জনশক্তি রপ্তানি শুরু হয়েছে। ফলে রেমিট্যান্স প্রবাহ ও বৈদেশিক মুদ্রার মজুদ বাড়বে। ডলারের চলমান অবস্থারও পরিবর্তন ঘটবে।ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার বিষয়ে মোরশেদ মুরাদ বলেন, এই ঋণ নেওয়া যেন বেসরকারি বিনিয়োগকে বাধাগ্রস্ত না করে, সে ব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে। তা ছাড়া বৈদেশিক সহায়তার অর্থ ছাড়ে বিদেশি অর্থায়নপুষ্ট প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।সিসিসিআইয়ের সভাপতি দেশের অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল রাখতে রাজনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দেন।