অর্থনীতি পর্যালোচনা করতে আসছে জাইকা মিশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) একটি প্রতিনিধিদল আসছে। ১৭ থেকে ২১ জুলাই পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবে।প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন জাইকার ঋণঝুঁকি বিশ্লেষণ বিভাগের পরিচালক তাকো সিমোকাওয়া। অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগসহ (ইআরডি) সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন জাইকার প্রতিনিধিরা।এসব বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, বাজেটনীতি, সরকারের ব্যাংকঋণ, রাজস্বনীতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।প্রসঙ্গত, ২০০৯-১০ অর্থবছর পর্যন্ত এই দাতাসংস্থাটি ঋণ ও অনুদানসহ মোট ১৫ হাজার ৯৭৬ কোটি টাকার প্রতিশ্রুতি দিয়েছে। এর বিপরীতে ছাড় করা হয়েছে ১২ হাজার ১২৭ কোটি টাকা।