অর্থনীতি সমিতিতে মোজাফ্ফর আহমদের স্মরণসভা শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদের জীবন ও কর্মের ওপর একটি স্মরণসভার আয়োজন করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। আগামী ২৬ মে শনিবার বিকেল চারটায় রাজধানীর ৪/সি ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত অর্থনীতি সমিতি মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত। উল্লেখ্য, মোজাফ্ফর আহমদ ২২ মে রাতে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।