প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ অর্থনীতি সমিতির ১৯তম দ্বিবার্ষিক সম্মেলন ৮ জানুয়ারি শুরু হবে। ওই দিন সকালে ঢাকায় বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজকেরা জানান, তিন দিনব্যাপী এই সম্মেলনে বিভিন্ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১০ জানুয়ারি সম্মেলনের শেষ দিন সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ও দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
নিজস্ব প্রতিবেদক