অর্থনীতিতে আলোচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনীতিতে বিদায়ী ২০১৩ সালে বেশ কিছু বড় ঘটনা-দুর্ঘটনা ঘটে। এর মধ্যে কোনো কোনোটি দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিকভাবেও বেশ আলোড়ন তোলে

রানা প্লাজা ধস
রানা প্লাজা ধস

রানা প্লাজা ধস
দেশের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা, যা নিয়ে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে এবং পোশাকশিল্পকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দেয়। ২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে সাভারের রানা প্লাজা ধসে নিহত হন এক হাজার ১৩৪ পোশাকশ্রমিক। আহত হন বহু শ্রমিক। ২০ দিন চলে উদ্ধারকাজ। তবে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা বলার মতো ক্ষতিপূরণ পাননি

পদ্মা সেতু
পদ্মা সেতু

পদ্মা সেতু
বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন থেকে সরে দাঁড়ায় বিশ্বব্যাংক। জানুয়ারি মাসে সরকারই বিশ্বব্যাংকের কাছ থেকে অর্থ নেওয়ার প্রস্তাবটি ফিরিয়ে নেয়। পরে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান দাতা সংস্থা জাইকা আর অর্থায়নে রাজি হয়নি। এর আগে দুর্নীতির অভিযোগে পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত করে বিশ্বব্যাংক

জিএসপি স্থগিত
জিএসপি স্থগিত

জিএসপি স্থগিত
বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) গত ২৭ জুন স্থগিত করে দেয় যুক্তরাষ্ট্র। পরের মাসেই জিএসপি পুনরুদ্ধারে ১৫টি শর্ত পরিপালনের পরিকল্পনা গ্রহণ করে বাংলাদেশি পোশাকের অন্যতম প্রধান আমদানিকারক এ দেশ। জিএসপি ফিরে পেতে বাংলাদেশকে আগামী জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে

থ্রিজি
থ্রিজি

থ্রিজি
দেশের টেলিযোগাযোগ খাতের তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবার (থ্রিজি) তরঙ্গ বরাদ্দের নিলাম হয় গত ৮ সেপ্টেম্বর। গ্রামীণফোন ১০ মেগাহার্টজের দুটি ব্লক এবং রবি, এয়ারটেল ও বাংলালিংক পাঁচ মেগাহার্টজের একটি করে ব্লক তরঙ্গ বরাদ্দ নিয়ে কার্যক্রম চালাচ্ছে। ১৫ বছরের জন্য দেওয়া এই বরাদ্দ থেকে সরকারের চার হাজার ৮১ কোটি টাকা আয়ের পরিকল্পনা রয়েছে

সাদা পতাকার প্রতিবাদ
সাদা পতাকার প্রতিবাদ

সাদা পতাকার প্রতিবাদ
রাজনৈতিক সহিংসতা বন্ধে দুই নেত্রীকে বছরজুড়েই বারবার সংলাপে বসার আহ্বান জানান ব্যবসায়ীরা। কিন্তু রাজনৈতিক দলগুলো এ আহ্বানকে পাত্তাই দেয়নি, হরতাল-অবরোধও কমেনি। ব্যবসা-বাণিজ্য নিয়ে উদ্বিগ্ন সারা দেশের ব্যবসায়ীরা শেষমেশ শান্তির দাবিতে ১৫ ডিসেম্বর রাস্তায় নেমে আসেন, পালন করেন সাদা পতাকার প্রতিবাদবন্ধন কর্মসূচি

গ্রামীণ ব্যাংক
গ্রামীণ ব্যাংক

গ্রামীণ ব্যাংক
বছরের শুরুতেই সরকার গঠিত গ্রামীণ ব্যাংক অনুসন্ধান কমিশন অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দেয়, যাতে ব্যাংকটির পরিচালক নির্বাচন পদ্ধতি পরিবর্তনের সুপারিশ করা হয়। তদনুসারে নভেম্বরে জাতীয় সংসদে গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ পাস হয়—সরকারের হস্তক্ষেপের সুযোগ বাড়িয়ে। এতে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা তীব্র প্রতিবাদ জানান

পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল
পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল

পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৩০০ টাকা। সর্বশেষে গ্রেডে ৭৬ ও অন্য গ্রেডগুলোতে ৩৯ থেকে ৭১ শতাংশ মজুরি বৃদ্ধি পায়। ৫ ডিসেম্বর নতুন মজুরিকাঠামোর গেজেট প্রকাশিত হয়। অবশ্য শুরুতে মজুরি বোর্ডে শ্রমিকদের আট হাজার ১১৪ টাকার প্রস্তাবের বিপরীতে মালিকপক্ষ তিন হাজার ৬০০ টাকার প্রস্তাব দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে

ঢাকা স্টক এক্সচেঞ্জ
ঢাকা স্টক এক্সচেঞ্জ

ডিমিউচুয়ালাইজেশন
স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ (ডিমিউচুয়ালাইজেশন) কাজ শুরু হয়েছে। বছরজুড়ে নানা প্রক্রিয়া শেষে ২৬ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ডিমিউচুয়ালাইজেশন কর্মসূচি চূড়ান্ত অনুমোদন দেয়। তার আগে ২৯ এপ্রিল জাতীয় সংসদে এ সংক্রান্ত ‘দ্য এক্সচেঞ্জেস ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট-২০১৩’ আইনটি পাস হয়। এখন ধাপে ধাপে এটির বাস্তবায়ন চলছে