অর্থনীতিতে সামগ্রিক চাহিদা বৃদ্ধির তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ও বেসরকারি বিনিয়োগের মধ্যে সংহতি এনে সামগ্রিক চাহিদা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধার করা সম্ভব বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ। আর এ কাজে আবর্তনশীল সীমাবদ্ধতার চেয়ে কাঠামোগত সংকট মোকাবিলার নীতিকাঠামো দরকার বলেও মনে করে প্রতিষ্ঠানটি।প্রতিষ্ঠানটির অর্থনীতি ও উন্নয়নসংক্রান্ত বার্ষিক প্রাক-বাজেট প্রকাশনায় (এক্সিজেনসি অর এক্সপেডিয়েনসি: স্টেট অব দি ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট, ২০১২-১৩) এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, পরপর দুই বছর দেশের প্রবৃদ্ধির হার আগের বছরের তুলনায় কমে গেছে। গত ২০১১-১২ অর্থবছরের প্রাথমিক হিসাবে জিডিপি প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৩২ শতাংশ উল্লেখ করা হয়েছিল ছিল, যা তার আগের বছরের (২০১০-১১) তুলনায় দশমিক ৩৯ শতাংশীয় পয়েন্ট কম ছিল। তবে পরিসংখ্যান ব্যুরো চলতি বছরের প্রাথমিক হিসাব প্রকাশ করার পাশাপাশি গতবারের প্রবৃদ্ধির হার সংশোধন করে ৬ দশমিক ২৩ শতাংশ পুনর্নির্ধারণ করে।এ ছাড়া ২০১২-১৩ অর্থবছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশের বিপরীতে পরিসংখ্যান ব্যুরোর প্রাথমিক হিসাবে প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ৬ দশমিক শূন্য ৩ শতাংশ। প্রবৃদ্ধির এই হার এই দশকের গড় হার ৬ দশমিক ১৬ শতাংশের চেয়েও কম। পাশাপাশি সরকার কর্তৃক আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রস্তাবিত সংকোচনমূলক মুদ্রানীতিসহ অন্যান্য সংস্কার কর্মসূচি গ্রহণের ফলে দেশের নীতিনির্ধারণের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়েছে বলে মনে করে সংগঠনটি। আর এই সময়কালেই দেশের অর্থনীতি সংকুচিত হয়েছে।উন্নয়ন অন্বেষণ বলছে, প্রকৃত খাত যথা কৃষি খাতের অবদান হ্রাস এবং শিল্প খাতের তুলনামূলক শ্লথগতির ফলে অর্থনীতিতে অভিঘাত পড়ছে।