অর্থনীতিতে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রকে ছাড়াবে চীন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক দিক দিয়ে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন। অর্থাৎ, ছয় বছরের মধ্যে চীন হবে বিশ্বের বৃহৎ অর্থনৈতিক পরাশক্তি। শুধু তা-ই নয়, এর তিন দশক পর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশেও পরিণত হবে চীন।চায়নিজ একাডেমি অব সায়েন্সের এক প্রতিবেদনে এমন পূর্বাভাসই করা হয়েছে। তবে সংস্থাটি কিসের ভিত্তিতে এমন পূর্বাভাস করেছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু বলা হয়নি। খবর এএফপি ও বাসসের।বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটিকে সবচেয়ে ক্ষমতাধরও মনে করা হয়।সরকারি ওই প্রতিবেদনের বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম বলেছে, ২০১৯ সালে চীনের অর্থনীতির আকার মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির চেয়ে বড় হয়ে যাবে। আর ২০৪৯ সালে চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ঠিক ১০০ বছরের মাথায় দেশটি আন্তর্জাতিক মর্যাদার দিক থেকে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে।