অর্থনীতিবিষয়ক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ বিষয়ক রচনা প্রতিযোগিতার নয়জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়েডা) প্রথমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে গতকাল শনিবার এই পুরস্কার বিতরণ করা হয়। রচনার বিষয়বস্তু ছিল ‘বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ: আগামী দশ বছর’।যৌথভাবে প্রথম পুরস্কার পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ছাত্র আশফাকুল হক চৌধুরী ও চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র শামীমুল ইসলাম। অন্য বিজয়ীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও বরিশালের আবদুর রব সেরনিয়াবত টেক্সটাইল কলেজের ছাত্র। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়েডা) সভাপতি হোসেন জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডুয়েডার অ্যালামনাই বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান, ভূমিসচিব মোখলেছুর রহমান, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক মাহবুব উল্লাহ, ফিরদাউস আলী, জাহিদুজ্জামান ফারুক প্রমুখ বক্তব্য দেন।এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়েডা) সহসভাপতি সৈয়দ মাহমুদুল হক ও আনোয়ারুল আজিম পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এনসিসি ব্যাংক ও এক্সিম ব্যাংক এই পুরস্কারের অর্থসহায়তা প্রদান করেছে।