অর্থনীতির নিম্নগতির জন্য দায়ী খালেদার সহিংস নীতি: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরে বিনিয়োগে স্থবিরতাসহ দেশের অর্থনীতির নিম্নগতির জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সহিংস রাজনৈতিক কর্মসূচিকে দায়ী করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷
মুহিত বলেছেন, চলতি অর্থবছরের প্রথমার্ধে হরতাল-আন্দোলনের নামে সহিংস অবরোধ, বোমাবাজি ও হত্যাকাণ্ড ঘটানো হয়েছে৷ এর ফলে মানুষজন কাজকর্ম ঠিকমতো করতে পারেনি৷ হরতালের মধ্যেও মানুষ নিজের মতো কাজ করার, ব্যবসা পরিচালনার উপায় করে নেয়৷ কিন্তু বোমাবাজি আর হত্যাকাণ্ড চললে তা সম্ভব হয় না৷ ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হয়েছে যা অর্থনীতিতে নিম্নগতি তৈরি করেছে৷
মুহিত বলেন. এর জন্য সম্পূর্ণভাবে খালেদা জিয়া দায়ী৷ এর দায় পুরোপুরি তাঁর কাধেই বর্তায়৷ খালেদা জিয়ার নির্বোধ নীতি, হত্যার নীতি এই পরিস্থিতি তৈরি করেছে৷
উল্লেখ্য, নির্বাচনকে কেন্দ্র করে ২০১৩ সালে বছরজুড়ে বিএনপি-জামাতের হরতাল-অবরোধ ও সহিংসতায় অনেকগুলো প্রাণহানির ঘটনা ঘটে৷ ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে বিঘ্নিত হয়৷ স্তিমিত হয়ে পড়ে অর্থনৈতিক কর্মকাণ্ড৷
অর্থমন্ত্রী আরও বলেন, ‘অর্থনীতির নিম্নগতির চ্যালেঞ্জ এখন আমাদের মোকাবিলা করতে হচ্ছে৷ আর এটি একটি বিরাট চ্যালেঞ্জ৷’
বিশ্বব্যাংকের সহযোগিতায় রাজধানীর একটি হোটেলে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত অর্থনৈতিক সাংবাদিকদের দিনব্যাপী কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে গতকাল বুধবার সকালে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন৷
দেশের বিনিয়োগ মোট দেশজ উৎপাদনের ২৬-২৭ শতাংশে অনেক দিন ধরে স্থবির হয়ে আছে উল্লেখ করে মুহিত বলেন, ‘আমরা চেয়েছিলাম এই হার ৩২ শতাংশে উন্নীত করতে৷ তবে তা সম্ভব হয়নি৷ এখন এটি অবশ্যই বাড়াতে হবে৷’ এ সময় তিনি আরও বলেন সাম্প্রতিক বছরগুলোয় সরকারি বিনিয়োগ ১ শতাংশ করে বাড়লেও বেসরকারি বিনিয়োগ বাড়েনি৷
বিনিয়োগ না বাড়ার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে অর্থমন্ত্রী গত বছরের রাজনৈতিক সহিংসতার বিষয়টি তুলে আনেন৷
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বেসরকারি বিনিয়োগের অন্যতম প্রতিবন্ধকতা বিদ্যুৎ ঘাটতি অনেকটাই কমে এসেছে বলে উল্লেখ করেন৷ তিনি অবশ্য এ-ও বলেন, এখন ১১ হাজার মেগাওয়াট উৎপাদনের সক্ষমতা আছে৷ তবে সরবরাহ হচ্ছে সাত হাজার মেগাওয়াট৷ এই ব্যবধানটা একটা সমস্যা, যা আগামী কয়েক বছরে কমে আসবে বলে তিনি আশাবাদী৷
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ সম্পন্ন না হওয়ার জন্য মুহিত তদারিকর অভাবকে দায়ী করেন৷ তিনি বলেন, ‘এটি টাকার জন্য আটকে নেই৷ বরং ঠিকাদাররা ব্যর্থ হয়েছেন৷ আর কাজের তদারিকও ভালোভাবে হয়নি৷ আশা করি আগামী কয়েক বছরে এিট শেষ হবে৷’
অর্থমন্ত্রী সামাজিক খাতে বাংলাদেশের অনেক অগ্রগতি সাধিত হয়েছে উল্লেখ করে বলেন, শিক্ষার গুণগত মান একটি বড় সমস্যা, যা থেকে বেিড়য়ে আসতে হবে৷ এ সময় তিনি বিদ্যালয়ে এমপিও (মান্থলি পে-অর্ডার) প্রথা বাতিলের আভাস দেন৷
ইআরএফ সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক পরিচালক ক্রিস্টিন কাইমস৷ ধন্যবাদ জ্ঞাপন করেন ইআরএফের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান৷
িদনব্যাপী কর্মশালায় িবভিন্ন কার্য অধিবেশনে বক্তব্য দেন বিশ্বব্যাংকের দুই প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন ও সালমান জায়েদী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আরাস্তু খান, ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ঢাকা ট্রিবিউন-এর নির্বাহী সম্পাদক শাহরিয়ার করিম ও প্রথম আলোর হেড অব রিপোর্টিং শওকত হোসেন মাসুম৷
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ৷