অর্থনীতির প্রকাশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনপ্লিজেন্ট ইকোনমিকসলেখক: এম এ তসলিমপ্রকাশক: জাগৃতি প্রকাশনী, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।মুদ্রানীতি, মূল্যস্ফীতি, বাজেট, আন্তর্জাতিক বাণিজ্যসহ সামষ্টিক অর্থনীতির বিভিন্ন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এ তসলিমের ৪৫টি নিবন্ধের সংকলন এ বইটি। লেখক অর্থনীতির বিভিন্ন বিষয়ে প্রচলিত অথচ বিভ্রান্ত ধারণা দূর করার চেষ্টা করেছেন অর্থনীতির তাত্ত্বিক দিকের আলোকে। বইটির প্রচ্ছদ করেছেন রিদাত ফারহান। ২৪০ পৃষ্ঠার বইটির দাম ৩৫০ টাকা। পাওয়া যাচ্ছে জাগৃতি প্রকাশনীর স্টলে।সাদা কালোর অর্থনীতিলেখক: শওকত হোসেন মাসুমপ্রথম প্রকাশ: ফেব্রুয়ারি, ২০১১প্রকাশক: দিব্যপ্রকাশ, বাংলাবাজার, ঢাকাঅর্থনৈতিক সাংবাদিক শওকত হোসেন মাসুমের প্রথম বই সাদা কালোর অর্থনীতি। পাঁচটি অধ্যায়ে ১৮টি নিবন্ধে লেখক কালো টাকা, উন্নয়ন বনাম বৈষম্য, বিদেশি সাহায্যের রাজনৈতিক অর্থনীতি, মূল্যস্ফীতি বিষয়ে আলোচনা করেছেন। প্রচুর তথ্য-পরিসংখ্যানের সন্নিবেশন ঘটানো হয়েছে এতে। ভূমিকা লিখেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। একুশের বইমেলায় দিব্যপ্রকাশের স্টলে পাওয়া যাচ্ছে বইটি। প্রচ্ছদ করেছেন অশোক কর্মকার। ৯৬ পৃষ্ঠার বইটির দাম ১২০ টাকা।ব্যবসায় সাংবাদিকতাসম্পাদক: অজয় দাশগুপ্ত ও রোবায়েত ফেরদৌসপ্রকাশক: শ্রাবণ প্রকাশনী, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।অর্থনৈতিক সাংবাদিকদের হাতে বাংলায় একটি গাইড বই তুলে দেওয়ার প্রয়াস হিসেবে প্রবীণ সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস সম্পাদিত বইটি প্রকাশ করা হয়েছে। অর্থনীতি ও ব্যবসার বিভিন্ন বিষয়ে সহজে ধারণা প্রদান ও সাংবাদিকতার মৌল নীতি-কৌশল সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে। শ্রাবণ প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। প্রচ্ছদ করেছেন রবীন আহসান। ২১২ পৃষ্ঠার বইটির দাম ২৫০ টাকা।ট্রানজিটের টানাপড়েনলেখক: আসজাদুল কিবরিয়াপ্রথম প্রকাশ: ফেব্রুয়ারি, ২০১২প্রকাশক: জাগৃতি প্রকাশনী, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।প্রতিবেশী ভারতকে ট্রানজিট দেওয়া নিয়ে গত দেড়-দুই বছর দেশের ভেতরে নানামুখী বিতর্ক চলছে, তৈরি হয়েছে নানা বিভ্রান্তিও। অর্থনৈতিক সাংবাদিক আসজাদুল কিবরিয়া এই বইটিতে মূলত সেই বিতর্ক-বিভ্রান্তির একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন। ট্রানজিটের ধারণাগত ব্যাখ্যা-বিশ্লেষণ আছে। এবার বাংলা একাডেমীর একুশে বইমেলায় জাগৃতি প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে। প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। ৯৬ পৃষ্ঠার বইটির দাম ১৬০ টাকা।