অর্থনৈতিক অঞ্চল আইন বাস্তবায়িত হলে উন্নয়ন ত্বরান্বিত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার ইতিমধ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন প্রণয়ন করেছে। এটি বাস্তবায়িত হলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি দেশে ক্রমবর্ধমান জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস, উন্নতমানের পণ্য উৎপাদন ও বহুমুখীকরণের মাধ্যমে রপ্তানি বৃদ্ধি, ব্যবসায়ীদের উৎসাহিতকরণ এবং সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে অর্থনৈতিক অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।গত বৃহস্পতিবার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। চেম্বারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সেমিনারে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসংক্রান্ত নির্বাহী সেলের মহাপরিচালক মো. নূরন্নবী মৃধা, চার সাংসদ যথাক্রমে মাহমুদ উস সামাদ চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী, সৈয়দ মহসীন আলী ও এম এ মান্নান এবং সিলেটের বিভাগীয় কমিশনার তাজুল ইসলাম। সিলেট চেম্বারের প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন চেম্বারের সাবেক সভাপতি ফারুক আহমদ মিজবাহ, সিলেট আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, এশিয়া ফাউন্ডেশনের পরিচালক সাইয়েদ আল-মুতি, রাজনীতিবিদ বেদানন্দ ভট্টাচার্য প্রমুখ।মো. নূরন্নবী মৃধা বলেন, ‘পশ্চাদপদ, অনগ্রসর ও সম্ভাবনাময় সব এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মাধ্যমে দেশে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে বলে আমরা আশা করছি।’