অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিনুল হক, সভাপতি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
আমিনুল হক, সভাপতি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

ময়মনসিংহের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠা করা খুবই জরুরি। হালুয়াঘাট উপজেলার গোবড়াকুড়া কড়ইতলিতে প্রস্তাবিত স্থলবন্দর দিয়ে বছরের কয়েক মাস ভারতীয় কয়লা আমদানি হয়ে থাকে। সে জন্য আমাদের দাবি, এটাকে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে কার্যকর করা হোক। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার গোবড়াকুড়া কড়ইতলিকে পূর্ণাঙ্গ স্থলবন্দর করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানাই। সে অনুযায়ী আসছে বাজেটে এসইজেড প্রতিষ্ঠা, গোবড়াকুড়া কড়ইতলি স্থলবন্দরকে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে গড়ে তোলার জন্য অর্থ বরাদ্দ দেওয়া হলে তাতে ময়মনসিংহের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে।
এ ছাড়া অধিক পরিমাণ বিনিয়োগ আকর্ষণ ও কৃষিভিত্তিক অর্থনীতির সমৃদ্ধি নিশ্চিত করতে ঢাকা-ময়মনসিংহ ডাবল রেললাইন স্থাপন এবং ব্রহ্মপুত্র নদ খনন করে এটির নাব্যতা ফিরিয়ে আনা এখন ময়মনসিংহের প্রাণের দাবি। এ জন্য বাজেট বরাদ্দ চাই। নবগঠিত বিভাগ হিসেবে ময়মনসিংহের সামগ্রিক উন্নয়নে জোর দিয়ে বাজেটে প্রতি খাতের জন্য অর্থ বরাদ্দ করতে হবে।