অর্থনৈতিক পরিস্থিতি ইতিবাচক: গভর্নর
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, স্থানীয় মুদ্রা টাকার বিনিময় হারের দিকে তাকালেই বোঝা যায় যে দেশের অর্থনীতি বর্তমানে স্থিতিশীলতার প্রতীকে পরিণত হয়েছে। দেশে মূল্যস্ফীতি কমেছে, জীবনমানের উন্নতি হয়েছে এবং মানুষের মধ্যে স্বস্তি এসেছে।
বাংলাদেশ ব্যাংকের সম্মেলনকক্ষে সম্প্রতি পাবলিক রিলেশন্স অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমী, নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান, মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান, প্র্যাবের সভাপতি ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) মো. আতাউর রহমান, প্রাইম ব্যাংকের ইভিপি ফেরদৌসী সুলতানা, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের বিপণন ও জনসংযোগ প্রধান আজম খান, সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. মোফাজ্জল হোসেন, আল-আরাফাহ ব্যাংকের জনসংযোগ প্রধান জালাল আহমদ স্বপন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান বিটপী দাস চৌধুরীসহ বিভিন্ন ব্যাংকের জনসংযোগ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।