প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বের অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার লক্ষ্যে বিশ্ব নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ থেকে শুরু হওয়া জি-২০ সম্মেলনে যোগ দিতে বর্তমানে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে রয়েছেন। জি-২০ সম্মেলনে বিশ্বের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। তবে অনেক বিশ্লেষকই এবারের জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ‘মুদ্রাযুদ্ধ’ অন্য সব এজেন্ডাকে ছাপিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল পৌঁছে প্রেসিডেন্ট ওবামা বলেন, তাঁর দেশ নতুন নতুন চাকরির ক্ষেত্র তৈরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রেসিডেন্ট ওবামা উত্তর কোরিয়াকে বিশ্ব সম্প্রদায়ভুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘পরমাণু অস্ত্র তৈরি উত্তর কোরিয়াকে আরও বিচ্ছিন্ন ও নিরাপত্তাহীন করে তুলবে। তাদের জন্য অন্য পথও খোলা রয়েছে।’