অর্থনৈতিক ব্যবস্থাপনা বিষয়ে ১০ সপ্তাহের প্রশিক্ষণ কোর্স শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবলিক ফাইন্যান্স ফাউন্ডেশনের উদ্যোগে ‘রাজস্ব অর্থনীতি ও অর্থনৈতিক ব্যবস্থাপনা’ শীর্ষক ১০ সপ্তাহব্যাপী একটি প্রশিক্ষণ কোর্স গতকাল রোববার শুরু হয়েছে। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ২৫ জন কর্মকর্তা অংশ নিয়েছেন।
অর্থ বিভাগের মধ্যমেয়াদি বাজেটকাঠামো প্রকল্পের সহযোগিতায় এই কোর্সের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধন করেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব রণজিৎ কুমার চক্রবর্তী। উদ্বোধন অনুষ্ঠানে ডিএমটিবিএফ প্রকল্পের প্রশিক্ষণ পরিচালক ইকবাল আবদুল্লাহ হারুন ও প্রকল্প পরিচালক ইকরাম আহমেদ উপস্থিত ছিলেন। কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করছেন প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ মোহাম্মদ আমিনুল ইসলাম। বিজ্ঞপ্তি।