অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর অঙ্গীকার চীন-রাশিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সমাজতান্ত্রিক দেশ চীন ও রাশিয়া দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক ও আর্থিক সহযোগিতা আরও বাড়ানোর অঙ্গীকার করেছে।রাশিয়ার রাজধানী মস্কোতে গত সোমবার অনুষ্ঠিত চীনের অর্থমন্ত্রী ঝেই ঝুরেন ও রাশিয়ার অর্থমন্ত্রী অ্যান্টন সিলুয়ানভ দ্বিপক্ষীয় এক সংলাপে এই অঙ্গীকার ব্যক্ত করেন। এটি ছিল চীন-রাশিয়ার অর্থমন্ত্রীদের মধ্যে চতুর্থ সংলাপ, যেখানে তাঁরা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।দুই অর্থমন্ত্রী বিশ্বের সামষ্টিক অর্থনীতিসহ উভয় দেশের নীতিমালা, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণে নেওয়া পদক্ষেপসমূহ ও রাজস্ব কাঠামো নিয়ে মতবিনিময় করেন। খবর বাসস/সিনহুয়ার।দুই অর্থমন্ত্রী আগামী ২০১৩ সালে চীনে পঞ্চম দ্বিপক্ষীয় সংলাপ আয়োজনের ব্যাপারে একমত পোষণ করেন।