অর্থবছরের প্রথম আট মাসে প্রবাসী-আয় বেড়েছে ১২ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) প্রবাসী বাংলাদেশিরা ব্যাংক-ব্যবস্থার মাধ্যমে ৮৪২ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন।আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৭৫১ কোটি ডলার। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম আট মাসে প্রবাসী-আয় বেড়েছে ৯১ কোটি ডলার বা ১২ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।তবে চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড পরিমাণ প্রবাসী-আয় আসার পর ফেব্রুয়ারিতে তা কিছুটা কমেছে। যদিও আগের বছরের একই মাসের তুলনায় তা বেশি। গত মাসে প্রবাসী বাংলাদেশিরা ১১৩ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন। এর আগের মাস জানুয়ারিতে পাঠিয়েছিলেন ১২২ কোটি ডলার। এ হিসাবে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে প্রবাসী-আয় কমেছে নয় কোটি ডলার বা ৭ দশমিক ৩৭ শতাংশ। আর আগের বছরের একই মাসের তুলনায় বেড়েছে ১৪ কোটি ডলার বা ১৪ শতাংশ। ফেব্রুয়ারিতে বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকা কিছুটা শক্তিশালী হওয়ায় এবং দিবসের সংখ্যা কম থাকায় প্রবাসী-আয় কিছুটা কমেছে বলে ধারণা করা হচ্ছে।