কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সাত কোটি ৪৮ লাখ আট হাজার ৫৭৬ টাকার রাজস্ব আদায় হয়েছে।২০১০-১১ অর্থবছরের জুলাই মাসে এই স্থলবন্দরে ছয় কোটি ৪২ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ছয় কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল।এই স্থলবন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয় তার মধ্যে আছে: বিভিন্ন প্রজাতির হিমায়িত মাছ, শুঁটকি, বিভিন্ন প্রকার কাঠ, ছোলা, আচার, সুপারি, হলুদ, মরিচ, তেঁতুল, ব্যাটারি, বিভিন্ন প্রকারের মসলা, স্যানডেল, প্রভৃতি। অন্যদিকে বাংলাদেশ থেকে মিয়ানমারে যেসব পণ্য রপ্তানি হয়: সিমেন্ট, ফেয়ার অ্যান্ড লাভলি, ষাঁড়ের লিঙ্গ, অ্যালুমিনিয়াম সামগ্রী, ময়দা, ওষুধ, চুল, গার্মেন্টস কাপড়, গেঞ্জি ইত্যাদি। এ ব্যাপারে টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার আনোয়ার মাসুম প্রথম আলোকে বলেন, হিমায়িত মাছসহ অন্যান্য পণ্যসামগ্রী আমদানি কম হওয়ার পর রাজস্ব আদায় আশানুরূপ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।