অর্থবছরের ৯ মাসে কৃষি ব্যাংকের ঋণ বিতরণে সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি খাতে ঋণ বিতরণ জোরদার করেছে। চলতি ২০১০-১১ অর্থবছরের মার্চ পর্যন্ত নয় মাসে কৃষি ব্যাংক চার হাজার ৩৬৯ কোটি টাকা ঋণ বিতরণ করেছে, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৯০৫ কোটি টাকা বেশি।এই সময়ে ডাল, তেলবীজ ও মসলা-জাতীয় আমদানি বিকল্প ফসল উৎপাদনে ব্যাংক ১৭ কোটি টাকা বিতরণ করেছে।আলোচ্য সময়ে ব্যাংক দুই হাজার ৬১৮ কোটি টাকা ঋণ আদায় করেছে, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৪৬১ কোটি টাকা বেশি। বিজ্ঞপ্তি।