অর্থমন্ত্রী চুপ, বহাল কালোটাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালোটাকা সাদা করার সুযোগটি নিয়ে এবারও লুকোচুরি করলেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় এ নিয়ে তিনি কোনো কথা বললেন না। কথা না বলা মানেই আগের সুযোগটি বহাল থাকা। ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে আয়কর অধ্যাদেশের ‘১৯ বিবিবিবিবি’ নামে একটি নতুন ধারা সংযোজন করে ফ্ল্যাট কিনে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। এ সুযোগটির কোনো মেয়াদ নেই। তাই যত দিন এ ধারাটি বাতিল করা না হবে, তত দিন তা অব্যাহত থাকবে।
সিটি করপোরেশন, জেলা শহর, পৌর শহরসহ এলাকাভেদে বর্গমিটারপ্রতি নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ মিলবে। এ ছাড়া কোনো করদাতা প্রদত্ত করের সঙ্গে ১০ শতাংশ হারে জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার বিধিটিও রয়েছে।
ব্যবসায়ীদের দাবিতে বর্তমান মেয়াদে প্রতিবারই অর্থমন্ত্রী কালো টাকা সাদার করার সুযোগ দিয়েছেন। কিন্তু কোনোবারই তাতে তেমন সাড়া পাননি তিনি। এবার প্রাকবাজেট আলোচনায় আবাসন খাতের ব্যবসায়ীরা কালো টাকা সাদা করার সুযোগটি বহাল রাখার দাবি জানিয়েছিলেন।