অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ সোমবার সকালে ঢাকা ছাড়ছেন। কাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মন্ত্রী পর্যায়ের এ সম্মেলন শুরু হবে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ২০৩০ সাল পর্যন্ত টেকসই উন্নয়নের কর্মপরিকল্পনা বিষয়ে অর্থমন্ত্রী আগামী বুধবার একটি প্রবন্ধ উপস্থাপন করবেন। বুধবারই ‘এসডিজির জন্য অর্থায়ন’ শীর্ষক একটি প্যানেল অধিবেশনে যোগ দেবেন অর্থমন্ত্রী। একই দিন ২০৩০ সালের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নে ইউএনডিপির কার্যক্রম নিয়ে অনুষ্ঠেয় মুক্ত আলোচনায়ও তিনি যোগ দেবেন। অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ মার্চ অর্থমন্ত্রীর দেশে ফেরার কথা।