অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বসন্তকালীন বৈঠকে যোগ দিতে আজ সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন। ওয়াশিংটন ডিসিতে তিন দিনের বসন্তকালীন এ বৈঠক আগামী শুক্রবার শুরু হবে।
অর্থমন্ত্রী বসন্তকালীন বৈঠকে যোগদানের আগে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘গ্লোবাল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইনিশিয়েটিভস ইন পোস্ট ২০১৫’ বিষয়ক আলোচনা সভায় অংশ নেবেন। এ ছাড়া অর্থমন্ত্রী ১৯ থেকে ২২ এপ্রিল বোস্টনে অর্থমন্ত্রীদের ‘থার্ড অ্যানুয়াল হারভার্ড মিনিস্ট্রিয়াল ফোরামে’ যোগ দেবেন। ২৬ এপ্রিল তিনি দেশে ফিরবেন। বাসস