অর্থমন্ত্রী ১৪০ টাকা আর পেলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেউলিয়া হয়ে যাওয়ার কারণে একটা ব্যাংক থেকে ১৪০ টাকা আর পাননি বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে গতকাল বুধবার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ১০ কোটি টাকা লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে অর্থমন্ত্রী তাঁর ছাত্রজীবনের এ কথাটি স্মরণ করেন।
‘কমরেড ব্যাংক’ নামের একটা ব্যাংকে হিসাব ছিল জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘তখন আমি ছাত্র। বৃত্তির টাকা ওই হিসাবে জমা করতাম। আমার বাবা ছিলেন ওই ব্যাংকের আইনজীবী।’
অর্থমন্ত্রী বলেন, ‘একসময় আমার টাকার দরকার পড়ল। বাবা ব্যাংকের ম্যানেজারকে টাকাটা ঢাকায় পাঠাতে বললেন। কিন্তু ম্যানেজার টাকা পাঠাতে কিছুটা দেরি করে ফেলেন। এর মধ্যে খবর পেলাম ব্যাংকটা দেউলিয়া হয়ে গেছে। আমার টাকাটা আর পাইনি।’