অর্থমন্ত্রীকে বিএবির শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় প্রবাসে ব্যাপক জনমত গঠন ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পদকে মনোনীত হওয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে গত বুধবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সংগঠনের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে আরও ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মুস্তফা আনোয়ার, এন আর বি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ফরাসাত আলী, এইচএসবিসি ব্যাংকের সিইও ফ্রানকুইজ ডি ম্যারিকোর্ট, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও আবরার এ. আনোয়ার ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান। বিজ্ঞপ্তি।