অর্থমন্ত্রীর কাছে ন্যায়বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের পদোন্নতিবঞ্চিত দাবি করে ৪৪৮ জন প্রথম শ্রেণির নন-ক্যাডার নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা (এঅ্যান্ডএও) অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে ন্যায়বিচার চেয়েছেন। সচিবালয়ে গতকাল বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস কর্মকর্তা পরিষদের একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এ দাবি জানায়। এতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি শফিউল আজম ও মহাসচিব শাহ আলম। নেতারা বলেন, তাঁরা শুধু চাইছেন নবম গ্রেডভুক্ত নন-ক্যাডার প্রথম শ্রেণির কর্মকর্তাদের চলতি দায়িত্ব দেওয়ার দিন থেকে এঅ্যান্ডএও বা সমমান পদে পদোন্নতি কার্যকর হোক। জবাবে অর্থমন্ত্রী বলেন, আমলাতন্ত্র মানেই হলো সংগৃহীত বুদ্ধি দিয়ে আইনের মধ্যে থেকে কাজ করা। কোনো না কোনো অজুহাতে আমলাতন্ত্র সব সময়ই পশ্চাৎপদ। নিজস্ব প্রতিবেদক