অর্থমন্ত্রীর বাজেট পেশ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ শুরু করেছেন। আজ বেলা তিনটা ৩৫ মিনিট থেকে তিনি বাজেট বক্তৃতা শুরু করেন। অষ্টমবারের মতো জাতীয় সংসদে বাজেট উত্থাপন করছেন তিনি।

এর আগে বেলা সাড়ে তিনটার দিকে অর্থমন্ত্রী প্রথা অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে সংসদ অধিবেশন কক্ষে যান।

সংসদে উপস্থাপনের আগে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে প্রস্তাবিত বাজেটটি। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেটটি অনুমোদন করা হয়।

এবারের বাজেটের আকার দুই লাখ ৫০ হাজার ২০ কোটি টাকা।