অর্থমন্ত্রীর সঙ্গে বিএপিএলসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি ও সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের নেতৃত্বে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় উপস্থিত ছিলেন বিএপিএলসির সহসভাপতি আনিস এ খান ও নির্বাহী কমিটির সদস্য ফারজানা চৌধুরী। তাঁরা বিশ্বে বাংলাদেশকে ২৭তম বৃহৎ অর্থনীতিতে গড়ে তোলার লক্ষ্যে চলমান প্রচেষ্টার জন্য অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান। অর্থমন্ত্রী বিএপিএলসি প্রতিনিধিদলের সদস্যদের কথা শোনেন এবং স্টক মার্কেটকে আরও শক্তিশালী করার জন্য তাঁর জোরালো সমর্থন নিশ্চিত করেন। বিজ্ঞপ্তি