করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) ব্যয়ের ওপর সরকার ১০% করছাড় দিচ্ছে। সিএসআরের অর্থ সফলভাবে ব্যবহৃত হলে নীতিগত প্রণোদনার পরিমাণ আরও বাড়তে পারে।
ঢাকায় সম্প্রতি এক অনুষ্ঠানে এমন কথা বলেছেন বক্তারা। সিটি ব্যাংক, ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও গ্রামের কাগজ-এর মধ্যে সিএসআর তহবিল ব্যবহার করে অসহায় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের দ্বিতীয় পর্যায়ের চুক্তি সই ও চেক হস্তান্তরের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এমআরডিআই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ। এতে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মীর মুস্তাক আলী, সিটি ব্যাংকের এমডি ও সিইও সোহেল আর কে হুসেইন ও ডিএমডি এস এম মাসরুর আরেফিন এবং এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।