অর্ধ বার্ষিক হিসাব দিতে ব্যর্থ হওয়ায় ছয় প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত ছয়টি কোম্পানিকে প্রতিদিন ৫০০ টাকা করে জরিমানা করেছে ডিএসই কর্তৃপক্ষ। গত বছরের ৩১ ডিসেম্বর শেষ হওয়া কোম্পানিগুলো তাদের অর্ধ বার্ষিক হিসাব দিতে ব্যর্থ হওয়ায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।কোম্পানিগুলো হলো বাংলাদেশ শিপিং করপোরেশন, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, ইমাম বাটন, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও ইউনাইটেড এয়ারওয়েজ।কোম্পানিগুলো তাদের অর্ধ বার্ষিক হিসাব না দেওয়া পর্যন্ত ডিএসই কর্তৃপক্ষকে প্রতিদিন জরিমানার টাকা দিতে হবে বলে জানা গেছে।