অর্ধেক পেনশন মাসে মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশনের অর্ধেক টাকা আজীবন মাসিক ভিত্তিতে নিতে হবে। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেছেন, ‘আগামী ১ জুলাই হতে অবসর গ্রহণকারী সরকারি পেনশনধারী আবশ্যিকভাবে তাঁর প্রাপ্য পেনশনের অর্ধেকের ওপর নির্দিষ্ট হারে আনুতোষিক পাবেন। বাকি অর্ধেক আজীবন মাসিক পেনশন হিসেবে পাবেন।’ এ নিয়ম করার একটা ব্যাখ্যাও দেন অর্থমন্ত্রী। বলেন, ‘পেনশনধারীরা আগে সামান্য হারে পেনশন পেতেন। আমরা প্রথমবারের মতো মাসিক পেনশনের ওপর বার্ষিক ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট প্রথা চালু করেছি।’ এতে একদিকে পেনশনধারীদের মধ্যে বৈষম্য দূর হবে, অন্যদিকে তাঁদের মূল্যস্ফীতি থেকে সুরক্ষা দেবে বলে মনে করেন আবদুল মুহিত।