প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যতম বৃহৎ সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান আদিত্য বিড়লা গ্রুপের ‘আলট্রাটেক’ ব্র্যান্ডের নতুন সংযোজিত ওপিসি (সিইএম-আই)-এর যাত্রা শুরু হয়েছে। সম্প্রতি একটি পাঁচ তারকা হোটেলে এর উদ্বোধন করেন আলট্রাটেক সিমেন্ট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার গৌতম চ্যাটার্জি। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভিপি এ রহমান রিফাত এবং হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং বি কে সিংহ। ২০১১ সালের ২১ এপ্রিল থেকে আলট্রাটেক সিমেন্ট বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন পিসিসি (সিইএম-আইআই)-এর বাজারজাত করে আসছে। চলতি বছরের ১২ মে থেকে নতুন সংযোজিত ওপিসি (সিইএম-আই)-এর বাজারজাত শুরু হলো। বিজ্ঞপ্তি।