অলিটালিয়া কিনুন ইতালি চলুন কার্যক্রম উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবার ঢাকার স্থানীয় একটি হোটেলে অলিটালিয়ার নতুন প্রণোদনামূলক প্যাকেজ ‘অলিটালিয়া কিনুন ইতালি চলুন’ কার্যক্রম ঘোষণা করা হয়েছে। ফেয়ার ডিস্ট্রিবিউশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে অলিটালিয়ার রপ্তানি পরিচালক রবার্তো কারিনি এ ঘোষণা দেন।ওই অনুষ্ঠানে অলিটালিয়ার মধ্য এশিয়ার রপ্তানি ব্যবস্থাপক মাত্তিও মনটোসকি, ফেয়ার ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল-মাহবুব, কোম্পানির হেড অব অপারেশন ডি জেড এম মিজানুর রহমান বক্তব্য দেন।এই কর্মসূচির আওতায় বিজয়ী ১১ জন দম্পতিকে ইতালি যাওয়ার সুযোগ দেওয়া হবে।