অলিটালিয়া-প্রথম আলো কুইজ লড়াইয়ের পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০১৭ উপলক্ষে প্রথম আলোর ছাপা সংস্করণে দুটি ও অনলাইন সংস্করণের একটি কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে গত মঙ্গলবার বিকেলে পুরস্কার তুলে দেওয়া হয়। ঢাকার একটি হোটেলে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে ‘অলিটালিয়া-প্রথম আলো কুইজ লড়াই’-এর বিজয়ীদের প্রথম, দ্বিতীয় ও মেগা—এই তিন ভাগে নির্বাচন করা হয়। প্রথম ও দ্বিতীয় ভাগের ৩২ জন বিজয়ীর হাতে টেলিভিশন, রেফ্রিজারেটর, এসিসহ নানা পুরস্কার তুলে দেওয়া হয়। মেগা পুরস্কার ছিল চারটি। এই পর্বে উপস্থিত ছিলেন অলিটালিয়া ব্র্যান্ডের এক্সপোর্ট এরিয়া ম্যানেজার সোফিয়া বাত্তিসতিনি। আরও ছিলেন বাংলাদেশে অলিটালিয়ার পণ্য বিতরণকারী প্রতিষ্ঠান ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রাহাল আলম আল মাহবুব, ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের বিপণনপ্রধান জে এম তাসলিম কবির, ফেয়ার ফুড অ্যান্ড লাইফস্টাইলের ব্যবসায় প্রধান মারুফ মিজান। আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া এবং ফিন্যান্স বিভাগের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন।