অলিম্পিক ব্ল্যাক ক্রিম স্যান্ডউইচ বিস্কুট এখন বাজারে

ভোক্তার চাহিদার প্রতি লক্ষ্য রেখে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড অলিম্পিক ব্ল্যাক ক্রিম স্যান্ডউইচ বিস্কুট বাজারে নিয়ে এসেছে। গত বুধবার (২৬ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ বিস্কিট বাজারে আসার ঘোষণা দেওয়া হয়।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জি এম (সেলস অ্যান্ড মার্কেটিং) কাজী তৌহিদুজ্জামান বলেন, ক্রিম বিস্কুটের চাহিদা এবং টার্গেট কনজ্যুমারের কথা চিন্তা করে প্রিমিয়াম কোয়ালিটির ক্রিম স্যান্ডউইচ বিস্কুট ‘ব্ল্যাক’ বাজারে নিয়ে এসেছি যা ইতিমধ্যে ক্রেতা সাধারণের কাছে দারুণভাবে প্রশংসিত হয়েছে। অলিম্পিক ‘‘ব্ল্যাক’’ ক্রিম স্যান্ডউইচ বিস্কুটের দাম প্রত্যেকের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হয়েছে। প্রতি প্যাকেটের ওজন ৮৫ গ্রাম ও খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা মাত্র। এখন সারা বাংলাদেশে এ দামে প্রতি প্যাকেট বিস্কুট পাওয়া যাচ্ছে।
সংবাদ সম্মেলনে ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস), ন্যাশনাল সেলস ম্যানেজার, ব্যান্ড ম্যানেজারসহ অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।