অশুল্ক বাধা বিষয়ে এফবিসিসিআইয়ের প্রশিক্ষণ
সার্ক অঞ্চলে নন-ট্যারিফ বা অশুল্ক বাধা ও অশুল্ক-সংক্রান্ত পদক্ষেপ বিষয়ে প্রশিক্ষক তৈরির উদ্যোগ নিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। সার্ক ট্রেড প্রমোশন নেটওয়ার্ক (টিপিএন) এবং জার্মানির জিটিজেডের সহযোগিতায় এফবিসিসিআই ‘ট্রেনিং ফর ট্রেইনার্স’ শীর্ষক চার দিনবাপী এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। গতকাল রোববার এটির উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো সার্ক অঞ্চলে বিদ্যমান অশুল্ক বাধা ও অশুল্ক-সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ নেওয়া সম্পর্কে ধারণা দেওয়া। প্রশিক্ষক হিসেবে আছেন ভারতের অধ্যাপক ইনেলি মুরালি দর্শন ও গুটি জয়কার রাও।
প্রশিক্ষণে শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যারিফ কমিশন, এসএমই ফাউন্ডেশন, বিসিক, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট, বিএসটিআই, মেট্রোপলিটন চেম্বার, ঢাকা চেম্বার, চট্টগ্রাম চেম্বার, পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বিজ্ঞপ্তি।