অশোক লেল্যান্ড-ইফাদ অটোজ চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অশোক লেল্যান্ড গাড়ি সংযোজন করবে বাংলাদেশের প্রতিষ্ঠান ইফাদ অটোজ। এ উপলক্ষে সম্প্রতি মুম্বাইয়ে অশোক লেল্যান্ডের কার্যালয়ে দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে স্বাক্ষর করেন ইফাদ অটোজের ম্যানেজিং ডিরেক্টর তাসকিন আহমেদ এবং অশোক লেল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর বিনোদ দাসারী। এ চুক্তির আওতায় ইফাদ অটোজের কারখানায় বছরে চার হাজার গাড়ি সংযোজিত হবে। যন্ত্রাংশ প্রস্তুত করতে যাবতীয় সাহায্য-সহযোগিতা করবে অশোক লেল্যান্ড। বিজ্ঞপ্তি।