অশোক কুমার সাহা স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পপতি অশোক কুমার সাহা স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান নির্বা-চিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় তাঁকে সর্বসম্মতিক্রমে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।অশোক কুমার সাহা যুক্তরাষ্ট্রের ওহাইও বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল বিষয়ে বিএসসি ও ১৯৯৫ সালে একই দেশের কানেটিকাটের ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।বর্তমানে অশোক কুমার এনজিএস গ্রুপের পরিচালক। তিনি ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত রয়েছেন। বিজ্ঞপ্তি।