অসহায়দের জন্য বাড়ি নির্মাণ কার্যক্রমে ডিবিএইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (ডিবিএইচ) সিএসআর কার্যক্রমের আওতায় বেসরকারি প্রতিষ্ঠান হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি বাংলাদেশের (এইচএফএইচবি) সহায়তায় স্বল্প ব্যয়ে নিম্নবিত্ত মানুষের জন্য বাড়ি নির্মাণ প্রকল্পে সম্প্রতি গাজীপুরের কালিগঞ্জে পাঁচটি অসহায় পরিবারের জন্য ঘর পুনর্নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে। ডিবিএইচের কোম্পানি সচিব জসিম উদ্দিনের নেতৃত্বে ২০ জন কর্মকর্তা-কর্মচারীর একটি দল দিনব্যাপী বাড়ি পুনর্নির্মাণ কার্যক্রমে অভিজ্ঞ মেশিনম্যান ও শ্রমিকদের ভৌত অবকাঠামো নির্মাণকাজে সহযোগিতা করে। বিজ্ঞপ্তি