অসাধু ব্যবসায়ীদের শাস্তি প্রদানের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের এক সভায় বক্তারা চালের মূল্য বৃদ্ধি রোধে সরকারকে সারা দেশব্যাপী বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের খুঁজে বের করে কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ফরিদপুর জেলা নির্বাহী কমিটি শনিবার এই সভার আয়োজন করে।সভায় বক্তারা বলেন, বাজার-পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর পরিকল্পিত কারসাজিতে প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে।সভায় ক্যাবের ফরিদপুর জেলা শাখার সভাপতি তারেক আইয়ুব খান সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন ক্যাবের জেলা সম্পাদক শেখ ফয়েজ আহমেদ, সহসভাপতি ফরহাদ হোসেন, ফরিদপুর সদরের মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার শামসুদ্দিন মোল্লা, ক্যাবের বোয়ালমারী শাখার সদস্যসচিব মাহাতাব হোসেন, মধুখালী শাখার সম্পাদক শাহ মো. ফারুক হোসেন, জেলা শাখার কোষাধ্যক্ষ সৈয়দ নাজমুল আলম, সদস্য সালাম হাশেমী, মহিলা উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক আরিফুল ইসলাম, সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ।