অস্ট্রেলিয়ান এডুকেশন ফেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এডুএইড ইমিগ্রেশন অ্যান্ড এডুকেশন সার্ভিসেসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ান এডুকেশন ফেয়ার। ১০ এপ্রিল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এই মেলায় অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার নতুন সুযোগ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। সেখানে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেলায় স্কলারশিপ (বৃত্তি) এবং স্পট অ্যাডমিশনেরও (তাৎক্ষণিক ভর্তি) ব্যবস্থা ছিল। আয়োজকেরা ভবিষ্যতে এমন আরও মেলা আয়োজনের আগ্রহের কথা জানান। এ ছাড়া অন্যান্য দেশেও উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি এবং পেশাজীবীদের অভিবাসনে এডুএইড ইমিগ্রেশন অ্যান্ড এডুকেশন সার্ভিসেস সহায়তা দিয়ে থাকে। বিজ্ঞপ্তি।