অস্ট্রেলিয়ায় ওষুধ রপ্তানি শুরু করেছে বেক্সিমকো ফার্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা অস্ট্রেলিয়ার বাজারে ওষুধ রপ্তানি শুরু করেছে। সম্প্রতি পেন্টোপ্রাজল নামে গ্যাস্ট্রিকের ওষুধ অস্ট্রেলিয়ার বাজারে রপ্তানি করে কোম্পানিটি। এ উপলক্ষে কারখানা প্রাঙ্গণে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্রেগ উইলকক, অস্ট্রেলিয়া ট্রেড কমিশনের কান্ট্রি ম্যানেজার মিনহাজ চৌধুরী, সিঙ্গাপুর এয়ারলাইনস ও ক্যাপিটাল লজিসটিকসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা টঙ্গীর কারখানা প্রাঙ্গণে তাঁদের স্বাগত জানান। বিজ্ঞপ্তি।