অস্ট্রেলিয়ান এডুকেশন ওপেন ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যাক এশিয়া বাংলাদেশের আয়োজনে আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অস্ট্রেলিয়ান এডুকেশন ওপেন ডে’। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত রাজধানীর গুলশান-২-এর ৪১ নম্বর সড়কে অবস্থিত হোটেল আমারিতে অনুষ্ঠেয় এই ওপেন ডেতে অংশ নেবে অস্ট্রেলিয়ার ১০টি বিশ্ববিদ্যালয়। এই আয়োজনে আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে ভর্তি-সংক্রান্ত তথ্য, স্কলারশিপ ও যাবতীয় বিষয় নিয়ে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত। বিজ্ঞপ্তি।