অস্ট্রেলিয়ায় যেতে এয়ার ইন্ডিয়ার বিশেষ ভাড়া
ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে তাদের ফ্লাইট চালু উপলক্ষে বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের জন্য বিশেষ ভাড়ার ঘোষণা দিয়েছে। এই আকাশপথে এয়ার ইন্ডিয়া নতুন প্রজন্মের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ ব্যবহার করবে। নয়াদিল্লি হয়ে ঢাকা থেকে মেলবোর্ন বা সিডনি এক দিনের ভাড়া সর্বনিম্ন ৩২ হাজার ৮৫২ টাকা এবং ফিরতি ভাড়া ৬১,৬০০ টাকা। ঢাকা থেকে এআই ২৩২ ফ্লাইটটি সকাল ৯.৪৫ এ ছেড়ে বেলা ১১.৩৫ এ নয়াদিল্লি পৌঁছাবে এবং বেলা ১.৪৫টায় মেলবোর্ন বা সিডনির উদ্দেশে যাত্রা করবে। এ উপলক্ষে বাংলাদেশে এয়ার ইন্ডিয়ার আবাসিক ব্যবস্থাপক ধ্যানব্রত সান্যাল বলেন, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া গমনেচ্ছু শিক্ষার্থী এবং সেখানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। যাত্রীরা একই সঙ্গে ৪০ কেজি পণ্য বহনেরও সুযোগ পাবেন।নতুন প্রজন্মের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজে ১৮টি বিজনেস ক্লাস আসনসহ মোট ২৫৬টি আসন রয়েছে। সপ্তাহে চার দিন দিল্লি-সিডনি-মেলবোর্ন ও সপ্তাহে তিন দিন দিল্লি-মেলবোর্ন-সিডনি পথে ফ্লাইট চলাচল করবে। বিজ্ঞপ্তি।