অস্ট্রেলিয়ায় সিইও সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার সিডনিতে ২৮ ও ২৯ সেপ্টেম্বর ফোর্বস বৈশ্বিক প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্লোবাল সিইও) সম্মেলন-২০১০ অনুষ্ঠিত হয়।এতে আমন্ত্রিত অতিথি হিসেবে তত্ত্বাবধায় সরকারের সাবেক উপদেষ্টা ও স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী যোগদান করেন।নিউ সাউথ ওয়েলসের সরকার ও অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার যৌথভাবে ফোর্বস গ্লোবাল সিইও সম্মেলনের আয়োজন করে।সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিলেন ফোর্বস অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী মেক্সিকোর কার্লোস স্লিম হেলু। ২০১০ সালে ফোর্বস অনুযায়ী তাঁর সম্পদের পরিমাণ হলো ছয় হাজার কোটি ডলার। হেলু বর্তমানে টেলিমেক্স, টেলিসেল ও আমেরিকান মবিলের চেয়ারম্যান ও সিইও।ঢাকায় পাওয়া এক খবরে জানা যায়, সম্মেলনে তপন চৌধুরী পৃথকভাবে কার্লোস হেলুর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তপন চৌধুরী বাংলাদেশের অর্থনীতি ও প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।