অস্বাভাবিক দাম বাড়ায় চার কোম্পানির লেনদেন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে। আজ সোমবার ডিএসই ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। কোম্পানি চারটি হলো—আনোয়ার গ্যালভানাইজিং, লিগেসি ফুটওয়্যার, অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও দুলা মিয়া কটন। প্রতিষ্ঠানগুলোর দাম বৃদ্ধির কারণ জানতে তদন্ত চলায় তাদের শেয়ার লেনদেন স্থগিত করা হয়।