প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথক ঘটনায় গতকাল নারীসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। তাঁদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ থানার পুলিশ ওসমানী উদ্যানের পাশে রেলভবনের পাশ থেকে এক বৃদ্ধাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স আনুমানিক ৭০ বছর। এ ছাড়া গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিমানবন্দর রেলস্টেশনের দক্ষিণ পাশের বনরূপা রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক মারা যান। জামালপুর থেকে ঢাকায় আসা ট্রেনে কাটা পড়ে ওই যুবক মারা যান। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ ঘটনাটি নিশ্চিত করেন।