অস্বাভাবিক লেনদেন দেখতে আরেকটি কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত আরেকটি ব্রোকারেজ হাউসের অস্বাভাবিক লেনদেন খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গতকাল এই কমিটি গঠন করে। এসইসির পরিচালক মাহমুদুল হক ও উপপরিচালক ইকবাল হোসেনের সমন্বয়ে গঠিত কমিটিকে র‌্যাপিড সিকিউরিটিজ নামের ব্রোকারেজ হাউসের অস্বাভাবিক লেনদেন তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।ডিএসইর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিএসইও কয়েক দিন ধরে বাজারে তদারকি ব্যবস্থা জোরদার করেছে। এরই অংশ হিসেবে ডিএসইর পাঁচটি দল গতকাল সোমবার ছয়টি ব্রোকারেজ হাউস পরিদর্শন করেছে। এগুলো হলো—এবি সিকিউরিটিজ, শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিস, আইআইডিএফসি সিকিউরিটিজ, আইএফআইসি সিকিউরিটিজ ও র‌্যাপিড সিকিউরিটিজ।