প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাক সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে একটি তদন্ত কমিটি গঠন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসির নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন এসইসির উপপরিচালক ইউসুফ ভুঁইয়া ও সহকারী পরিচালক মোহাম্মদ রকিবুর রহমান। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন এসইসিতে জমা দিতে বলা হয়েছে। সিকিউরিটিজ ও এক্সচেজ্ঞ অধ্যাদেশ ১৯৬৯-এর ২১ ধারা এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ১৭(ক) ধারা মোতাবেক এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে ওই আদেশে বলা হয়।