অহিংস কর্মসূচি দেওয়ার আহ্বান চট্টগ্রাম চেম্বারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সহিংসতা ও হরতালের কারণে জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।গতকাল এক বিবৃতিতে মাহবুবুল আলম তাঁর উদ্বেগের কথা জানিয়ে রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক ও অহিংস কর্মসূচি দিতে অনুরোধ করেন। তিনি বলেন, হরতালে সরকারের রাজস্ব আয়ে ২৫০ কোটি টাকা ও তৈরি পোশাকশিল্পে ৩৬০ কোটি টাকাসহ উৎপাদন খাত, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য খাত মিলিয়ে জাতীয় অর্থনীতিতে প্রতিদিন প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে।চেম্বারের সভাপতি বলেন, হরতালের কারণে চট্টগ্রাম থেকে ঢাকাসহ সারা দেশে পণ্য ও শিল্পের কাঁচামাল পরিবহনে ট্রাক ও কাভার্ড ভ্যানের ভাড়া ১৫-১৬ হাজার টাকা থেকে বেড়ে ২৬-২৭ হাজার টাকায় উঠে গেছে। কনটেইনারবাহী লরির ভাড়াও ২২-২৪ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৪০ হাজার টাকা।মাহবুবুল আলম বলেন, ছয় দিন ধরে লাইটার ও কোস্টার শ্রমিকদের ধর্মঘটের কারণে নৌপথে সারা দেশে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। সবমিলিয়ে অতিরিক্ত খরচের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধির দায়ভার কেবল ভোক্তাদের বহন করতে হচ্ছে।