অ্যাংকর সিমেন্টের কারখানা পরিদর্শনে সামরিক বাহিনীর কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ডিফেন্স কলেজের উদ্যোগে সামরিক বাহিনী ও বেসামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল গত রোববার বরিশালের রূপাতলীতে অবস্থিত অলিম্পিক সিমেন্ট লিমিটেডের অ্যাংকর সিমেন্টের কারখানা পরিদর্শন করেছে। লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ দলে ছিলেন মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, বিদেশি সামরিক কর্মকর্তা, সচিব ও যুগ্ম সচিবসহ সমপদমর্যাদার ২২ জন উচ্চপদস্থ কর্মকর্তা। এ সময় আরও উপস্থিত ছিলেন অলিম্পিক সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান খান, উপব্যবস্থাপনা পরিচালক আনিকা রহমান, পরিচালক জুলিয়া রহমান, মহাব্যবস্থাপক (মানবসম্পদ, প্রশাসন ও নিরাপত্তা) মেজর শাহীদ উদ্দিন (অব.), মহাব্যবস্থাপক (প্ল্যান্ট) এইচ এম শহিদুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।